২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

হাইমচরে পীর সাহেব চরমোনাই মনোনিত হাতপাখা সমর্থনে পথসভা

আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৮

  • Facebook Share
হাইমচরে পীর সাহেব চরমোনাই মনোনিত হাতপাখা সমর্থনে পথসভা

জি. এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি চাঁদপুরঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনিত হাতপাখা সমর্থনে চাঁদপুর ৩(চাঁদপুর সদর- হাইমচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জননেতা মোঃ জয়নাল আবেদীন শেখ হাইমচরে বিভিন্ন স্থানে পথসভায় ও গনসংযোগ কালে বলেন ইসলামী শাষন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেক মুসলমানদের হাত পাখা ভোট দেওয়া ঈমানী দায়ীত্ব্। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে দেশে সারা বিশে^ বাংলাদেশের ভাবমুর্তি রক্ষা হবে। তিনি আরো বলেন আমরা ক্ষমতায় আসলে যে সকল জেলে ভাইরা মেঘনায় জলদস্যুর হাত থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল ১৩ ডিসেম্বর হাইমচর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনিত হাতপাখা সমর্থনে উপজেলা  তেলীরমোড়, কালাচৌকিদার মোড়, হাইমচর নতুন বাজার, পুরাতন বাজার, আমতলী, চরভৈরবী গরম বাজার, চরভৈরবী লঞ্চঘাট ,আলগী বাজারে পথসভা ও ব্যাপক গনসংযোগ করেন।এসময় বক্তব্য রাখেন পুরাতন ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠের ইমাম ও চাঁদপুর জেলা শিক্ষক ফৌরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা গাজী মোঃ হানিফ, চাঁদপুর জেলা ওলাম-মাশায়েখ পরিষদ সহ- সভাপতি আমান উল্যা বি নূরি,জেলা ইসলামী যুব আন্দোলন হেলাল উদ্দিন, হাইমচর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ গাজী মোঃ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা ইসলামী আন্দোলন সাবেক সভাপতি মাওলানা মোঃ সফিউল্যাহ, ইসলামী ছাত্র আন্দোলন হাইমচর  উপজেলা শাখা সভাপতি গাজী মোঃ মাছুম বিল্লাহ সহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।