আপডেট: ডিসেম্বর ৪, ২০১৮

আপডেট:

মোহাম্মদ মামুন বকশীগঞ্জ,জামালপুর প্রতিনিধি: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয় পাকসেনারা। শত্রুমুক্ত হয় ১১ নং সেক্টরের জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর রণক্ষেত্র।১৯৭১সালে ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধে অধীনে যুদ্ধ পরিচালিত হয়।এই যুদ্ধে ১১নং সেক্টরের দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধার অন্যতম বীর সেনা কর্নেল আবু তাহের বীর উত্তম। বকশীগঞ্জের ধানুয়া কামালপুর থেকে ২ কিঃমিঃ দূরে ভারতের মহেন্দ্রগঞ্জে ১১ নং সেক্টরের সদর দফতর ছিল। যুদ্ধ পরিচালনা করার সুবিধার্থে ১১ নং সেক্টরকে ৮টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়েছিল। ১৯৭১ এর ১২ জুন থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাক বাহিনির ক্যাম্পে মোট ৮ বার আক্রমন করে। সব চেয়ে বড় এবং রক্তাক্ত যুদ্ধ হয় ৩১ জুলাই রাতে। এই যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিনসহ মোট ১৯৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন আর ৪৯৭ জন পাকসেনা নিহত হন।