১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

পঞ্চগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আশার আলো ছড়াচ্ছে গ্রামবাংলা পাঠশালা

আপডেট: মার্চ ১৭, ২০২১

  • Facebook Share
পঞ্চগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আশার আলো ছড়াচ্ছে গ্রামবাংলা পাঠশালা

পঞ্চগড় প্রতিনিধি: অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন” এর উদ্যাোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পানপাড়া আশ্রয়ন প্রকল্পে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গড়ে উঠেছে “গ্রামবাংলা পাঠশালা”। গত বছর দেশে করোনা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হওয়ার পর থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রনালয়। কিন্তু পঞ্চগড়ের পানপাড়া আশ্রয়ন প্রকল্পে শিশুদের পড়াশোনা বন্ধ থাকে নি। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে কঠোর স্বাস্থ্য বিধির মাধ্যমে এ পাঠশালার ৩১ জন শিশুর নিয়মিত ক্লাস পাঠদান হচ্ছে। হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফরিন আক্তারের সরাসরি তত্ত্বাবধানে চলছে এই পাঠশালার ক্লাস সহ সার্বিক কার্যক্রম। সংগঠনটির চেয়ারম্যান জাফরিন আক্তার সহ বাকি সদস্যরা রুটিন মাফিক প্রতিদিন ক্লাস পরিচালনা করছেন। শিশুদের পুষ্টির ঘাটতি দূর করার জন্য প্রতিদিন এই পাঠশালার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার সরবরাহ করে আসছে এই ফাউন্ডেশন। এই আশ্রয়ন প্রকল্পের শিক্ষার্থীদের ফ্রি’তে বই, খাতা কলম, ওষুধপত্র ও পোষাক সুবিধা দিচ্ছে হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন। সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশোনা যেন অর্থের অভাবে থমকে না যায় সেজন্য এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি এমনটাই জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়্যারম্যান জাফরিন আক্তার।

স্থানীয় ব্যক্তি জব্বার হোসেন বলেন, এই পাঠশালার গরীব বাচ্চাদের জন্য হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন যেভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অত্যান্ত প্রশংসনীয়। সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম শান্তি বলেন, আমরা খুব শীঘ্রই পঞ্চগড়ের আরো ২ টি উপজেলায় এধরণের পাঠশালার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তিনি আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে অটিস্টিক শিশুদের জন্য বড় পরিসরে স্কুল স্থাপন সহ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য হাসপাতাল নির্মান ও হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করার।