২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২০

  • Facebook Share
বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ওয়ার্ড কমিটি গঠন কল্পে চকঝুপু স্কুল মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কর্মীসভায় সাবগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক ফারুক হাসান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমা আক্তার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান অবৈধ সরকারের পাতি নেতাদের বাড়ি থেকেও শত শত কোটি লুটের টাকা বের হচ্ছে।  তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখে তারা একদলীয় শাসন কায়েম করতে চায় জনগণ তা হতে দিবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দলনকে শক্তিশালী করতে তৃনমূল পর্যায়ে নবীন প্রবীন ও তরুনদের সমন্বয়ে গণতান্ত্রিক উপায়ে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক  নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, বিএনপিনেতা শ্রী অতুল চন্দ্র, এ্যাডঃ মাহফুজুর রহমান, আকতারুজ্জামান, আব্দুল মান্নান, জাবেদ আলী, রেজাউল করিম পেস্তা, যোগেস চন্দ্র মজুমদার, মাহফুজার রহমান, রফিকুল ইসলাম, মতিউর রহমান, রবিন, তপন সরকার, মাহবুবুর রহমান, আব্দুল খালেক প্রমুখ।
কর্মী সভায় সাবগ্রাম ইউনিয়েন বিভিন্ন ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।