আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৮

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্য ফ্রন্ট যদি বিজয়ী হয় তাহলে ৮ মাসের মধ্যেই এই এলাকার রাস্তাঘাটগুলো পাকা করব। এটা গণতন্ত্রের রক্ষা নির্বাচন। এটা নির্বাচন নয় এটা হলো মহাযুদ্ধ। জোট সরকার ক্ষমতায় গেলে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারব। বৃহস্পতিবার দুপুর থেকে রাত্র পর্যন্ত উপজেলার পুটিজানা ইউনিয়নে ময়নার বাজার, পীরগঞ্জ বাজার, মৌয়াতলা বাজার, বৌদ্ধার বাজার, কালিয়াকুর বাজার, কদমতলী, বাদশা মার্কেট, হাটকালির বাজার, পাটুলী, শিবগঞ্জ বাজার, শরাতিয়া সহ প্রত্যেকটি ওয়ার্ডের মোড়ে মোড়ে পথসভা করেন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসন থেকে ধানের শীষের মনোনিত প্রার্থী সাবেক এমপি উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমদ বিভিন্ন স্থানে বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পুটিজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট আজিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল, পৌর বিএনপির সভাপতি এ.কে.এম. শমসের আলী, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ, অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ডাঃ আব্দুর রহিম, শামসুর রহমান সুমন, মজিবুর রহমান ফরাজি, খাদেমুল হক বাচ্চু, যুব দলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস এলিস, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম প্রমূখ।