২৭, জুলাই, ২০২১, মঙ্গলবার | | ১৭ জ্বিলহজ্জ ১৪৪২

কয়রার ঘুগরাকাটি সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কম্পিউটার অফিস কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৯, ২০১৯

  • Facebook Share
কয়রার ঘুগরাকাটি সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কম্পিউটার অফিস কোর্সের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুর রহিম উপজেলা প্রিতিনিধি ( কয়রা)

বর্তমান যুগ কম্পিউটার যুগ। যুগের চাহিদার সাথে তালমিলিয়ে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে কম্পিউটার শিক্ষার কোন বিকল্প নেই।
তারই ধারাবাহিকতায় সরকার অনুমোদিত সারা দেশে একশত প াশটি কেন্দ্র নিয়ে ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলোজি ফাউন্ডেশন,পাবনা চালু করেছে বিভিন্ন মেয়াদী কম্পিউটার কোর্স।
শুক্রবার সকাল দশটার সময় খুলনা জেলার কয়রা উপজেলার ঘুগরাকাটি সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একশত বিশজন শিক্ষার্থীর ছয় মাস মেয়াদী অফিস কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত কেন্দ্রে কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন তের নং ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান।

কেন্দ্র পরিদর্শক ছিলেন আরবী প্রভাষক মাওঃ মহিনুর রহমান ও ইংরেজি শিক্ষক আল আমিন।
কেন্দ্র প্রধান বলেন সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি সকলের সার্বিক সহযোগিতার কথা তুলে ধরেন।
পরীক্ষার্থী ডালিয়া রায় বলেন বর্তমান সময়ে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার শিক্ষার গুরুত্বের কথা চিন্তা করে আমি এই কোর্স সম্পন্ন করলাম।