আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৮

আপডেট:

ডুমুরিয়া প্রতিনিধি: খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে আ’লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামিরা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে পিপরাইল স্কুল মাঠে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আ’লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের সহ-সভাপতি বি,এম আব্দুস সালাম, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আ’লীগ নেতা আসলাম হোসেন, মৃনাল হাজরা, শাহাদাৎ ওরফে শাহবাজ মোল্যাসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জেলা বিএনপির সাবেক নেতা মোঃ আহাদ আলী শেখ, সাবেক মেম্বর জাফর মোল্যা, সোহরাব গাজী, মকবুল গাজী, মতলেব গাজী, গোলাম গাজী, রাজ্জাক গাজীসহ শতাধিক বিএনপি নেতা-কর্মি অতিথিবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আ’লীগে যোগদান করেন।