আপডেট: অক্টোবর ১৪, ২০১৯

আপডেট:

আলি আশরাফ,চট্টগ্রাম
নগরীর ডাবলমুরিং থানাধীন আগ্রাবাদে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ সন্ত্রাসী খুরশীদ আলম নিহত হয়েছে। নিহত খোরশেদ পাঠানঠুুলী ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি বলে জানা গেছে।
আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান দৈনিক সময়ের কন্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৭ জানায়, আগ্রাবাদ এলাকায় র্যাব-৭ এর টহল দল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আগ্রাবাদ এলাকার আতঙ্ক সন্ত্রাসী খুরশিদ আলম (৪৫) নামে এক জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই সাথে ২ টি বিদেশি পিস্তলসহ ৩ টি অস্ত্র এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করে -৭ এর টহল দল।
উল্লেখ্য খুরশিদ আলমের বিরুদ্ধে আলোচিত মান্নান হত্যাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় আটের অধিক মামলা রয়েছে।