২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

কুয়াকাটায় মটরবাইক চালক হত্যাকান্ডেরঘটনায় আটক-২

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৮

  • Facebook Share
কুয়াকাটায় মটরবাইক চালক হত্যাকান্ডেরঘটনায় আটক-২

মোঃ সাইফুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি : মির্জাগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মোঃ কাওসার (২০) কুয়াকাটায় নিয়ে হত্যাও হত্যাকান্ডের পরিকল্পনাকারী ওমূলহোতা সাইদুর রহমান (১৮) ও তারসহযোগী খালাতো ভাই মোঃ সজীব(১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া মটরসাইকেলটি উদ্ধারকরেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শাহআলমজানান, বুধবার বিকালে উপজেলার সুবিদখালীথেকে গ্রেফতারের পর প্রাথমিকজিজ্ঞাসাবাদে ঘুরতে যাওয়ার কথা বলেকুয়াকাটা সৈকতের মাঝি বাড়ির নির্জণ এলাকায়নিয়ে খালাতো ভাই সজীবেরসহযোগীতায় কাওসারকে গলাকেটেহত্যা করে মটরসাইকেল নিয়ে পালিয়েযাওয়ার কথা স্বীকার করেছেহত্যাকান্ডের পরিকল্পনাকারী ও মূলহোতাসাইদুর রহমান।গ্রেফতারকৃত সাইদুরের দেয়া তথ্যেরভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলারঝাটিবুনিয়া গ্রাম থেকে সজীবকেগ্রেফতার করা হয় এবং তাদের দেয়াতথ্যের ভিত্তিতে শুক্রবার সুবিদখালীকলেজের পিছন থেকে ছিনতাই হওয়ামোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাইদুরমালয়েশিয়া প্রবাসী আঃ রশিদ মিয়া ও সজীবসৌদি প্রবাসী সাগরদীপের ছেলে।আটককৃত দুই হত্যাকারীকে ছিনতাই কৃত মটরসাইকেল সহ শুক্রবার বিকেলে মহিপুর থানাপুলিশের এস আই কামাল হোসেনেরকাছে হস্তান্তর করেন মির্জাগঞ্জ থানাপুলিশ।উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশকুয়াকাটা সৈকতের মাঝিবাড়ী এলাকা থেকেভাড়ায় চালিত মটরসাইকেল চালক কাওসার (২২)এর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত কাওসারমির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামেরমোঃ ফারুক হাওলাদারের ছেলে ।এ ব্যাপারে নিহতের বাবা মোঃ ফারুক হাওলাদারবুধবার রাতে অজ্ঞাতনামা উল্লেখ করেমহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেনবলে মহিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুলইসলাম জানান।