আপডেট: ডিসেম্বর ২০, ২০১৮

আপডেট:

আব্দুল নূর,নেত্রকোনা প্রতিনিধি ঃসারাদেশের মতো নেত্রকোনায় ৩য় ও ৬ষ্ট শ্রেনীতে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। নেত্রকোনার শহরের প্রানকেন্দ্রে অবস্তিত দুটি সরকারি উচ্চ বিদ্যালয়, আন্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।আন্জুমান আদর্শ সরকারি বিদ্যালয়ে ২৪০ টি আসনের বিপরীতে ৬০০ পরীক্ষার্থী অংশগ্রহন করছে অপর দিকে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২০টি আসনের বিপরিতে প্রায় ১২০০ পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্টিত হবে।কতৃপক্ষের সাথে কথা বলে জানা যায় প্রতিবারের মতোই এবারও কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে এই পরীক্ষা অনুষ্টিত হচ্চে। ঘনকুয়াশার মাঝে পরীক্ষার্থী ও অভিভাবকের উপস্তিতি চোখে পড়ার মতো ছিলো।