আপডেট: ডিসেম্বর ২০, ২০১৮

আপডেট:

ঝিনাইদহ প্রতিনিধি ঃঝিনাইদহে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা চালিয়েছে দুবর্ত্তরা। এসময় অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করে তারা। আহত হয়েছে অন্তত ৮ জন।
বুধবার রাতে সদর উপজেলার চোরকোল গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাতে ওই গ্রামের নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের বেশকিছু নেতা-কর্মী বসে মিটিং করছিল।
সে সময় ১০-১২ টি মোটর সাইকেলযোগে একদল দুর্বত্ত এসে ৮-১০ টি বোমার বিস্ফোরণ ঘটনায়। তারা পেট্রোল ঢেলে অফিসের পোষ্টারসহ সবকিছু জ্বালিয়ে দেয়। ভাংচুর করা হয় চেয়ার টেবিল। হামলায় আওয়ামী লীগের ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে।
এসময় আশপাশের লোকজন ছুটে আসলে বোমা হামলাকারীরা বেশকিছু বোমা ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ টি তাজা হাতবোমা উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িতের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে ২ জনকে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।