২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

মতলব উত্তরে আ’লীগ নেতা ইসফাক আহসানের উদ্যোগে গণমিছিল

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
মতলব উত্তরে আ’লীগ নেতা ইসফাক আহসানের উদ্যোগে গণমিছিল


ফয়েজ আহম্মেদ মাহিন, মতলব, চাঁদপুরঃ   ::চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল আমিন রুহুলের নৌকা প্রতীকের পক্ষে আ’লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি এম. ইসফাক আহসানে উদ্যোগে কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিশাল গণমিছিল ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে কলাকান্দা ইউনিয়নের লতরদি গ্রামের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে। এরপর গণসংযোগ ও পোস্টার বিলি করা হয়।

এসময় মিছিলে অংশ গ্রহন করেন, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সুলতান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ রিপন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক শ্যামল, ওয়ার্ড আ’লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারন সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক আলী আজম, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আহসান সরকার, ইউপি সদস্য আল-আমিন, সাবেক ইউপি সদস্য মো. গোলাম জহির, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহআলম সরকার, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক জাকির হোসেন, আ’লীগ নেতা শাহজাহান শিকদার’সহ সহ¯্রাধিক নেতাকর্মী।