আপডেট: ডিসেম্বর ২২, ২০১৮

আপডেট:

আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার উপজেলায় প্রথমবারের মতো ক্রিকেটার ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বিয়ানীবাজার ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে পিএইজজি মাঠে শীতকালীন এ প্রশিক্ষণ শুরু হয়।শীতকালীন এ প্রশিক্ষণে প্রায় ২০০ জন ক্রিকেটার প্রশিক্ষণ করছেন। প্রশিক্ষণ প্রদান করছেন কোয়াব’র হেড কোচ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মো. রাজিন সালেহ। প্রশিক্ষক প্রদানকালে উপস্থিত রয়েছেন ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার মাছুম আহমদ, বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, কোয়াব একাডেমী বিয়ানীবাজার’র সদস্য সচিব এ. আর আরিফ, সাবেক ক্রিকেটার আসাদুজ্জামান মিশু, এহসান হোসেন, ক্যামেরা শিল্পী সৈয়দ মঞ্জর হোসেন বাবু প্রমুখ।
