আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০১৯

আপডেট:

নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভালে।
আজ ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম “সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভাল “। এবারে ভেনু নির্ধারিত হয়েছে পন্ডিত রবি শঙ্কর বিশ্ববিদ্যালয় ।
১০ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভালে অংশ গ্রহন করবে । প্রত্যেক বিশ্ববিদ্যালয় হতে ২/৩ জন লাইট ভোকাল গ্রুপ, ক্লাসিকাল ড্যান্স, ফোক ড্যান্স, ডিবেট, ইলেকিউশন, পোষ্টার মেকিং এ অংশ গ্রহন করতে পারবেন ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মুশররাত শবনমের নেতৃত্বে সংগীত বিভাগের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের মৌমিতা বিশ্বাস,২০১৫-১৬ শিক্ষা বর্ষের কানিজ খন্দকার মিতু এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ অপূর্ব চক্রবর্তী অংশ গ্রহন করবেন ।
গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় হজরত শাহজালাল বিমান বন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন বলে নিশ্চিত করেছেন ।
মোঃ হুমায়ুন কবির সরকার (টুটুল), জাককানইবি প্রতিনিধি, ০১৭৬১৬৬০১৬২