আপডেট: ডিসেম্বর ২২, ২০১৮

আপডেট:

ইমরান খান ( কুলিয়ারচর প্রতিনিধি ): কিশোরগঞ্জ-৬ আসন, ভৈরবে ও কুলিয়ারচরে বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে ও সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে বিএনপির অভিযোগ।
জানাযায়, গত কিছুদিন আগে ভৈরব থানা পুলিশ উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বিএনপি নেতা ডাক্তার জামাল উদ্দিন, গজারিয়া ইউনিয়নের বিএনপি নেতা আলমগীর মেম্বারসহ মুর্শিদ মিয়া, খালিদ ও ফারুক মিয়াকে আটক করে জেল হাজতে পাঠায়। আটককৃতরা বিজ্ঞ উচ্চ আদালত থেকে জামিন পায়। জামিন পাওয়ায় তারা শুক্রবার কিশোরগঞ্জ জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে ভৈরব থানা পুলিশের একটি টিম তাদেরকে পুন:রায় জেলগেইটে আটক করে। এদিকে শুক্রবার সন্ধ্যায় কুলিয়ারচর থানা পুলিশ পৌর এলাকার দোয়ারিয়া থেকে কুলিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন শামীম, উপজেলা বিএনপি নেতা আয়াত আলী, আবু বাক্কার ও রামদী ইউনিয়ন যুবদল নেতা সাফিকে আটক করে।
বিএনপি নেতাদের আটক করে নির্বাচনী মাঠ থেকে দুরে রাখতেই পুলিশ উদ্দেশ্যেপ্রণিতভাবে এধরণের আচরণ করছে বলে বিএনপি প্রার্থী মো: শরীফুল আলম অভিযোগ করেছেন। তিনি আzটককৃত নেতাদের মুক্তির দাবি করেন।