১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কালিহাতীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

আপডেট: অক্টোবর ৩০, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে নদী‌তে পড়ে নিখোঁজ হওয়া শিশু ভাবনার মরদেহ দুইদিন পর উদ্ধার হয়েছে।

নিহত ভাবনা (৫) উপজেলার দশাকিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দি‌কে জে‌লে‌দের ফেলা জা‌লে উদ্ধার হয় মর‌দেহ‌টি।

স্থানীয়রা জানান, সকা‌লে পৌলি নদীর এলেঙ্গা এলাকায় স্থানীয় জেলেরা মাছ ধরতে জাল ফেলে। পরে তাদের জালে শিশু ভাবনার মরদেহটি উঠে আসলে পরিবারকে খবর দেন তারা। পরে পরিবার এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উল্লেখ্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সল্লা এলাকার পৌলি নদীতে খেয়া নৌকা থেকে পড়ে গিয়ে শিশু ভাবনা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ পরিচালনা করে। কিন্তু শিশুটির সন্ধান না পেয়ে ওই দিন রাতেই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে ডুবু‌রি দল।