২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

মতলব উত্তরে মানবাধিকার কর্মী মুক্তার আহমেদের পিতার ইন্তেকাল

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৮

  • Facebook Share
মতলব উত্তরে মানবাধিকার কর্মী মুক্তার আহমেদের পিতার ইন্তেকাল

ফয়েজ আহম্মেদ মাহিন, মতলব, চাঁদপুরঃ  
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান মো. মুক্তার আহমেদ পাটোয়ারীর পিতা মো. সাহেব আলী পাটোয়ারী (অবসরপ্রাপ্ত শিক্ষক) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন, (ইন্নানিল্লাহি…..রাজেউন)। বার্ধক্যজনিত কারনে তিনি ঢাকার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবন দশায় তিনি মানুষ গড়ার কারিগত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) বাদ জুম্মা লুধুয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর লুধুয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে অংশ গ্রহন করেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন এর মতলব উত্তর উপজেলা শাখার চেয়ারম্যান ইসমাইল খান টিটু, সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান সরকার, রোমান মিয়া, মুজিবুর রহমান মাস্টার, যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ুন কবির চাঁন মিয়া, মোঃ কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হক’সহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয়-স্বজন।