আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৮

আপডেট:

রাফসান সাইফ সন্ধি,ঘাটাইল উপজেলা প্রতিনিধি:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানেকে বিজয়ী করতে যখন ব্যাপক ভাবে কাজ করছে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করছে শত শত নেতাকর্মী।
ইতিমধ্যে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমন অনেকেই তাদের কর্মী সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।এরা হচ্ছেন:-
দীঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূইয়ার ছেলে লিঠু ভূইয়া সহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী।
এ পর্যন্ত দুই শতাধিক বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন।এবং তারা সকলেই নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।