আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮

আপডেট:

এস.এম শিহাবঝিনাইদহ প্রতিনিধি :যেখানে আজ থেকে ১০ বছর আগেও বিদ্যুৎ পাওয়াটা ছিল মানুষের জন্য স্বপ্নের ব্যাপার। দিন রাত ২৪ ঘন্টায় যে এলাকার মানুষের ভাগ্যে বিদ্যুৎ জুটতো মাত্র ৪/৫ ঘন্টা, বাসা বাড়ী কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎতের লাইন নিতে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেলেও মানুষ কাঙ্খিত বিদ্যুৎ পাইনি। হাজার হাজার টাকা দিয়েও যেখানে মানুষের কপালে জোটেনি বিদুৎতের লাইন সেখানে মাত্র ৫ মিনিটে ঘরে বসেই পাচ্ছে বৈদ্যুৎতিক লাইন। এ যেন সত্যিই স্বপ্ন। যা বাস্তবে রূপ নিয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য। এখানে যেমন বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতির সেবাই লোড শেডিং এক অকল্পনীয় ব্যাপার তেমনি এখানে পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে মানুষের ঘরে ঘরে ভ্যানে করে পৌছে দেওয়া হচ্ছে বিদ্যুৎতের মিটার। পল্লী বিদ্যুৎ দুয়ার মিটারিং কার্যক্রম এর আওতায় উপজেলার সাধারণ মানুষের বাড়ী বাড়ী ভ্যানে করে পল্লী বিদ্যুৎতের সংযোগ ও মিটার পৌছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির হরিণাকু-ু সাব জোনাল অফিসের উদ্যোগে এমনই কার্যক্রমের উদ্ভোধন করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন। এ সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির হরিণাকুণ্ডু সাব জোনাল অফিসের এ জি এম শেখ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, বি আর ডিবি কর্মকর্তা আমজাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে হরিণাকু-ু পল্লী বিদ্যুৎ সমিতির এই কার্যক্রমে উপজেলার সাধারন মানুষ এ জি এম শেখ আব্দুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।