আপডেট: জানুয়ারি ১, ২০১৯

আপডেট:

মোঃ খোরশেদ আলম ( কুমিল্লা প্রতিনিধি) :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির কে. এম মুজিবুল হকসহ ১৫ প্রার্থীর ভরাডুবি হওয়ায় জামানত হারিয়েছে। উক্ত আসনে ৩ লক্ষ ৮৩ হাজার ৮২ ভোটারের মধ্যে ২ লক্ষ ৯১ হাজার ২৬২ জন ভোটার তাদের কাঙ্গিত প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ভোট পেয়েছেন আওয়ামী লীগের আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (নৌকা) ২ লক্ষ ৭৩ হাজার ১৮২ ভোট, বিএনপির কে. এম মুজিবুল হক (ধানের শীষ) ১২ হাজার ৩৫৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আবদুল কাইয়ুম (হাতপাখা) ২ হাজার ৯৮৯ ভোট, জাতীয় পার্টির আলমগীর হোসেন (লাঙ্গল) ৬৮৮ ভোট, জাকের পার্টির কাজী নজরুল ইসলাম (গোলাপ ফুল) ৪৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (কুড়াল) ৪৩২ ভোট, আবুল কালাম আজাদ (ডাব) ৩০৪ ভোট, আব্দুল্লাহ নজরুল (নোঙ্গর) ১৫৭ ভোট, জাতীয় পার্টি জেপির কাজী জাহাঙ্গীর আমীর (বাই সাইকেল) ১৪৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম (সিংহ) ১৩৬ ভোট, গণ ফোরামের আকবর আমীন বাবুল (উদীয়মান সূর্য) ১০২ ভোট, স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন (আপেল) ৯৫ ভোট, কাজী মোস্তাকীম আহমেদ (মাথাল) ৬৮ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টির হেলাল উদ্দিন (কাঠাল) ৫০ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির কামাল উদ্দিন ভুইয়া (বাঘ) ৪১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নুন বসরী (মটর গাড়ী) ২২ ভোট। নির্বাচনে প্রার্থীরা জামানত পাইতে হলে প্রয়োগকৃত ২ লক্ষ ৯১ হাজার ২৬২ ভোটের আট ভাগের এক ভাগ ৩৬ হাজার ৪০৮ ভোট পাইতে হবে। সে মতে বিএনপির কে. এম মুজিবুল হক (ধানের শীষ) পেয়েছেন মাত্র ১২ হাজার ৩৫৮ ভোট। ফলে তিনিসহ পরাজিত ১৫ প্রার্থীই জামানত হারিয়েছে বলে জানা গেছে।