আপডেট: নভেম্বর ২৮, ২০১৯

আপডেট:

কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (চট্টগ্রাম প্রতিনিধি)
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪টি প্রকল্পের উদ্বোধন করেন। সেগুলোর মধ্যে চট্টগ্রামের রয়েছে ২টি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
প্রকল্পগুলো হলো- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গবেষণা প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের ডাটা সেন্টার ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নতুন ৫টি জাহাজের প্রকল্প।