২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ঝিনাইদহে শ্বাসরোধে করে ৯বছরের শিশুকে হত্যা

আপডেট: জানুয়ারি ৪, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহে শ্বাসরোধে করে ৯বছরের শিশুকে হত্যা

সুমন আহম্মেদ(ঝিনাইদহ প্রতিনিধি):ঝিনাইদহ সদরের মুরারীদহ গ্রামে বিল্লাল হোসেন (৯) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে ওই গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যক্তির কলাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের শহিদুল শেখের ছেলে। সে মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বিল্লাল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে গ্রামের কলাবাগানের ভিতর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসি পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।