২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল।

আপডেট: জানুয়ারি ৫, ২০১৯

  • Facebook Share
গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গিয়ে কাঁদলেন মির্জা ফখরুল।

জে এস আব্দুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নৌকায় ভোট না দেয়ায় গণধর্ষণের শিকার গৃহবধূর সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ শনিবার দুপুরে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
এসময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ঘটনার মাধ্যমে সরকারি দলের নারকীয়তার প্রকাশ ঘটেছে। ঘটনার মূলহোতাসহ যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।