আপডেট: জানুয়ারি ৮, ২০১৯

আপডেট:

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে কনকনে এই শীতের ভেতর অবশেষে রঙ্গিন কম্বল হাতে পেল সরকারী শিশু সদনের অনাথ শিশুরা। গতকাল সোমবার সন্ধায় চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস শিশু সদনের ৮০ জন অনাথ শিশুর হাতে একটি করে কম্বল তুলে দেয় । কম্বল হাতে পেয়ে শীতার্থ অনাথ শিশুদের মুখে ফুটে ওঠে রঙ্গিন হাসি।এ সময় জেলা প্রশাসকের সহধর্মিনি লিপি দাস সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরই শীতের সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার অসহায়, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়ে থাকে।তারই ধারাবাহিকতায় এ বছর শিশু সদনের অনাথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনাথ শিশুদের মুখে একটু হাসি ফোটানো আর আনন্দ দেবার জন্যই এই আয়োজন।
কম্বল বিতরন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানান , অনাথ শিশুদের জন্য জেলা প্রশাসনের আয়োজন নতুন কিছু নয়, তবে জেলার বৃত্তবান ব্যক্তিরা এসব অনাথ শিশুদের জন্য যদি একটু এগিয়ে আসে তাহলে এসব শিশু আগামী দিনে সমাজে প্রতিভার আলো ছড়াবে।