১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কলাপাড়ায় অনগ্রসর জনগোষ্ঠির ভাতা প্রাপ্তির চ‚ড়ান্ত বাছাই কার্যক্রম প্রক্রিয়া শুরু

আপডেট: নভেম্বর ১, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় অনগ্রসর জনগোষ্ঠির ভাতা প্রাপ্তির চ‚ড়ান্ত বাছাই কার্যক্রম প্রক্রিয়া শুরু


রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ঃ কলাপাড়ায় প্রতিবন্ধী ভাতা, বেদে, নরসুন্দর ও অনগ্রসর জনগোষ্ঠির ভাতা প্রাপ্তির আবদনের চূড়ান্ত বাছাই কার্যক্রম কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে ভাতা বাস্তবায়ন কমিটি কর্তৃক এ বাছাই কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া শহর সমাজসেবা অফিসার জিয়া মির্জা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুর কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কউিন্সিলর মাহবুবুর রহমান, মো.হুমায়ুন কবির,আল-আমিন সরদার,নাসির উদ্দিন সোহাগ, মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী।

মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশোধিত নীতিমালা ১৩.৩ অনুচ্ছেদের আলোকে ২০১৮-২০১৯ অর্থ বছরের ভাতা প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে এ বাছাই পর্বে ২১জন প্রতিবন্ধী, ৫২জন বেদে-হরিজন অনগ্রসর জনগোষ্ঠিকে চ‚ড়ান্ত হিসেবে বিবেচিত করা হয়েছে।