আপডেট: জানুয়ারি ১১, ২০১৯

আপডেট:

ঘাটাইল উপজেলা প্রতিনিধি,
বৃহস্পতিবার সন্ধায় ফুলবাড়িয়া উপজেলা থেকে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রকে এক অপহরন করে নিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের সলিংবাজার সংলগ্ন অপহরন কারীকে আটক করে গনধোলাই দিয়েছে এলাকাবাসী।
অপহৃত তানজিল খান (১৪) ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের রফিকুল ইসলাম মাষ্টার ছেলে । এ সময় বিক্ষুদ্ধ জনতা ব্যাবহৃত প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। অপহরন কারীদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।
ঈুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের রফিক মাষ্টারের ছেলে ৯ম শ্রেনীর ছাত্র তানজিল খান (১৪) মোটর বাইক নিয়ে বেড়াতে বের হলে পথিমধ্যে চার যুবক ডিবি পরিচয় দিয়ে তাকে চোখ বেধে প্রাইভেট কারে উঠালে আশে পাশের লোকজন দেখে ফেলে। তার পিছু নিয়ে ঘাটাইল উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের সলিংবাজার আসলে এলাকাবাসী রাস্তায় গাছ ফেলে আটক করে গনধোলাই দেয় এ সময় গাড়িতে থাকা দুই যুবক পালিয়ে যায় বাকি দুজনকে আহত অবস্থায় প্রথমে সখিপুর হাসাপাতালে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ।
ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুল মান্নান জানায় গনধোলাইয়ের ফলে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি যেহেতু বিষয়টি পার্শ্ববর্তী ফুলবাড়িয়া থানার লোক আমরা আসামীদের সেখানে পাঠিয়ে দিয়েছি