আপডেট: জানুয়ারি ১২, ২০১৯

আপডেট:

মোঃ রাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার স্বনামধন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দ্যা স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে কুষ্টিয়া হাইস্কুল কেন্দ্রে বৃত্তি পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।সূত্রমতে,কুষ্টিয়ার শতাধীক শিক্ষাপ্রতিষ্ঠানের(স্কুল/মাদ্রাসা)পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অধ্যায়নরত ১২৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ১ম শিফটে ৫ম,৬ষ্ঠ ও ৭ম শ্রেণী এবং দুপুর ২টায় ৮ম,৯ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে।১৯৯৮ সাল থেকে সংস্থাটি দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে প্রতি বছর ২৫ডিসেম্বর জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। কিন্তু এ বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময় সূচী পরিবর্তন করা হয়েছে। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১লা,২০১৯ এপ্রিল বলে জানা গেছে।মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা হয়।পরীক্ষা চলাকালীন সময়ে সংস্থাটির উপদেষ্টা এ্যাড লিয়াকত আলী,এ্যাড.আজিজুর রহমান,ইবনে মালিক ও পরিচালক সাদিকুল ইসলাম,সহকারী পরিচালক আলী হাসান,শিশির আহমেদ,সদস্য সচিব আলহাজ্ব হোসাইন, সাবেক পরিচালক তরিকুল ইসলাম,মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে এমন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অনেক অভিবাবক।