১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

ইনশাআল্লাহ, ৩০ তারিখ জনতার বিজয় সুনিশ্চিত-ধানের শীষের আবু সুফিয়ান

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৮

  • Facebook Share
ইনশাআল্লাহ, ৩০ তারিখ জনতার বিজয় সুনিশ্চিত-ধানের শীষের আবু সুফিয়ান

ইব্রাহিম নূর সায়েম-(বোয়ালখালি প্রতিনিধি)
১৪ই ডিসেম্বর শুক্রবার সকালে কারাবন্দী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও ধানের শীষ প্রতীকের সমর্থনে চট্টগ্রাম-৮ আসনের ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান।হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এর হাজীরপুল থেকে গণসংযোগ শুরু করে খন্দকারপাড়া,চালিতাতলীবাজার,বোর্ডঅফিস,নেজামহামসা,ওয়াজেদিয়া,নয়াহাট, মিয়ানগর,ফকিরাবাদ,শীতলঝর্ণা,এলাকা ঘুরে কয়লারঘর এসে শেষ করেন।এসময় তিনি এলাকবাসীর সাথে কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার মূল সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেন এবং নির্বাচিত হলে তড়িৎ সমাধানের আশ্বাস দেন।প্রতিটি এলাকায় শত শত নারী-পুরুষ ধানের শীষের গণসংযোগকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফুর্তভাবে গণসংযোগে অংশ নেয়।তিনি বলেন, পাঁচলাইশ এলাকাটি চট্টগ্রাম শহরের অন্যান্য এলাকার তুলনায় অবহেলিত। সরকারের চোখ ধাঁধানো মহান্নোয়নগুলোর নীচে এই এলাকার নাগরিকদের মোলিক সমস্যাগুলো চাপা পড়ে গেছে।জলাবদ্ধতা,রাস্তাঘাট,বিশুদ্ধ পানি সরবরাহ সহ নানাবিধ নাগরিক সমস্যা এই এলাকায় বিদ্যমান।সুযোগ পেলে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে সকল সেবা দানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করবো।তিনি আরোও বলেন,গত ১০ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম,গ্রেফতার-নির্যাতন ও লক্ষাধিকমামলা করেও সরকার বিএনপিকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে বিচ্যুত করতে পারেনি।আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্ধি রেখে ও নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করে ধানের শীষ এর বিজয় ঠেকানো সম্ভব নয়।ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক।জনগণের ক্ষমতা ও নিরাপত্তানিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার এই নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবে এবং নেত্রীকে কারামুক্ত করবে।তাই দলীয় পেশীশক্তি ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন্মুখী জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে লাভ নেই।অধিকার আদায়ের যুদ্ধে জনতার বিজয় সুনিশ্চিত।