আপডেট: জানুয়ারি ১৩, ২০১৯

আপডেট:

এ বি এম কাইয়ুম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সাবেক হরিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন রিপা’র সাথে সহজেই মিশতে-কথা বলতে স্বাচ্ছন্দবোধ করে ঠাকুরগাঁওয়ের সকল শ্রেণির মানুষ। নারী নেত্রী রিপাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চায় ঠাকুরগাঁওবাসী।
স্থানীয় জনগন বলেন, তিনি হাস্যজ্জ্বোল, সৎ ও ন্যায়পরায়ণ একজন সাধারণ মানুষ। বিগতদিনে এবং বর্তমান সময়ে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ঠাকুরগাঁওয়ে তার বিচরণ অদ্বিতীয়। এক কথায় সাধারণ মানুষ অত্যন্ত ভালবাসে তাকে। শুধু তাই নয় ঠাকুরগাঁওয়ের নেতা-কর্মীদের সকলের কাছেই প্রিয় ব্যক্তি তিনি ।
ঠাকুরগাঁও-পঞ্চগড় ৩০১ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হয়ে মানুষের সেবা করতে চান সাবিনা ইয়াসমিন রিপা । স্থানীয় সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা এবার সংসদের সংরক্ষিত আসনে এমপি হিসেবে রিপাকে দেখতে চায়। পারিবারিক সুত্র ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেন তিনি।
২০০৯ সালে গণমানুষের সমর্থনে হরিপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এলাকার উন্নয়নে সাফল্য অর্জন করে ব্যাপক সারা জাগিয়েছিলেন তিনি।
স্থানীয় জনগন আরো বলেন, তার নিজ এলাকায় রাজনৈতিক অবস্থান, নেতা কর্মীদের কাছে গুরুপ্ত পায়, সাধারণ গরীব মেহনতি মানুষের আস্থার প্রতীক, যুগোপযোগী রাজনৈতিক নেতৃত্বদানকারী হিসেবে রিপা অদ্বিতীয়। রিপা হরিপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে যেমন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে, ঠিক তেমনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। তাই জনগণ এবার সংরক্ষিত আসনে সাবিনা ইয়াসমিন রিপাকে এমপি হিসেবে দেখতে চায়।