আপডেট: জানুয়ারি ১৪, ২০১৯

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপ সনদ পেলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা গ্রামের মৃত সুদন আলী সরকারের কনিষ্ঠ পুত্র মো. রিয়াজ উদ্দিন। বার কাউন্সিলের সর্বশেষ চূড়ান্ত পরীায় উত্তীর্ণ হন তিনি।
তিনি পলাশীহাটা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ময়মনসিংহ ল’ কলেজ থেকে ২০১৩ সালের চূড়ান্ত পরীায় উত্তীর্ণ হন। তিনি আইন পেশায় মনোনিবেশ করে সততা ও দতার সঙ্গে পেশাগত জীবনে উন্নতি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।