আপডেট: জানুয়ারি ১৪, ২০১৯

আপডেট:

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- মোঃরাকিবুল ইসলাম: কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।গতকাল দুপুরে শহরের মজমপুর এলাকা থেকে শাওন (২০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। জানা যায়, কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই আব্দুল হালিম ও এ এস আই মোঃ জোবায়ের হোসেন, সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা এলাকা মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিচ ইয়াবাসহ আসামী মোঃ শাওন (২০) নামে মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত শাওন পশ্চিম মজমপুর হেলাল সড়কে বসবাসকৃত তাবুদ ইসলাম ওরফে মগা মিয়ার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছিলো।