আপডেট: মে ২৬, ২০১৯

আপডেট:

মাহমুদুল, সিলেট প্রতিনিধি // প্রথমবারের মতো বিদেশে কোনো আন্তর্জাতিক রোভার মুটে অংশগ্রহন করার জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট (SRM) মো: তারেক আহমেদ বাংলাদেশ টিমে জায়গা করে নিয়েছেন।
আগামী ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ দিন নেপালে প্রথম আন্তর্জাতিক রোভার মুট (First National Rover Moot) অনুষ্ঠিত হবে।
এই মুটে প্রতিযোগীতার মাধ্যমে সুযোগ পেয়ে সিনিয়র রোভার মেট (SRM) মো: তারেক আহমেদ বলেন, সারা বাংলাদেশ থেকে ৩০ জন রোভার অংশ নেবে। যার মধ্যে আমি একজন। তাছাড়া দেশের বাইরে আমি আমার দেশকে তথা আমার ইউনিভার্সিটিকে ও আমার স্কাউট গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারবো। যা সত্যিই আনন্দের; সাথে গর্বেরও।
তিনি আরো জানান আগামী ২৯ মে সকাল ১০ টার সময় হযরত শাহ জালাল (র:) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ টিমের সাথে US বাংলা এয়ারলাইনসের এক বিশেষ ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেনো সহিল সালামতে পৌছাতে পারেন ও নিরাপদে ফিরে আসতে পারেন।