২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

গঙ্গাচড়ায় পুলিশ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৯

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯

  • Facebook Share
গঙ্গাচড়ায় পুলিশ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৯

আশিক, (গঙ্গাচড়া প্রতিনিধি): রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের কামদেব শেখপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মাসুদার রহমান (৩০), তার নিজ বাড়িতে ফেন্সিডিল বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদে থানা পুলিশের অফিসার ইনচার্জ মশিউর রহমানের নেতৃত্বে এসআই হাসানুর, এএসআই মজিবুল, সিরাজুল সঙ্গীয় ফোর্সসহ ফেন্সিডিল বিক্রিরত অবস্থায় ২৪ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতারা পালিয়ে যায়।

এছাড়াও থানা পুলিশ কোলকোন্দ ইউনিয়নের তিস্তার দূর্গম চরাঞ্চল চর মটুকপুর থেকে জি.আর মামলায় পরোয়ানা ভুক্ত ৫ জন আসামীসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আরো ৩ জন অপরাধীকে আটক করে। থানা অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।