১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

ডাক বাংলায় আবার চুরি, চোর ধরিয়ে দিতে পারলে পুরষ্কার ঘোষনা দোকান মালিক সমিতির

আপডেট: মে ২০, ২০১৯

  • Facebook Share
ডাক বাংলায় আবার চুরি, চোর ধরিয়ে দিতে পারলে পুরষ্কার ঘোষনা দোকান মালিক সমিতির

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারে একের পর এক চুরির ঘটনা ঘটেছে।দোকানে চুরি কিছুতেই থামাতে পারছে না প্রশাসনসহ বাজার কমিটি।এ চুরির ঘটনার পূর্বেও আরো অনেকবার চুরি হয়েছে এ বাজারে।গত কয়েক মাসের মধ্যে চুরি হয়েছে, ডাস্-বাংলা এজেন্ট ব্যাংক,মেসার্স তুষার স্যানিটারী,চান্দু ইলেকট্রনিক,দিব্য বিকাশ ঘর,মেসার্স আদ্রীতা এন্টার প্রাইজ। চুরি হওয়া ভুক্তভোগী দোকানদারদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, আমার এতো বড় একটা দোকান চুরি হলোও কোন পদক্ষেপ নেই নি দোকান মালিক সমিতিসহ প্রশাসন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার রাত ১টার দিকে ডাকবাংলা মুকুল গোল্ড ইলেক্ট্রনিক দোকানের টিন কেটে চুরি করে নিয়ে যায় ৭টি মোবাইল, ৮৫ পিস মেমোরীসহ নগদ ৯০ হাজার টাকা। সম্প্রতি লাগানো ৩টি সিসি ক্যামারা, চোর ঘরে ঢুকেই দুটি ক্যামেরা নষ্ট করে ফেলে, তাদের অজান্তে থেকে যায় ১টি সিসি ক্যামেরা, দেখা মেলে চোরের দীর্ঘ ১ ঘন্টা চুরির ফুটেজ।দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল ও সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, চোরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ জানায়, চোরকে যতদ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় এনে দূষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।