২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নওগাঁয় খাদ্যমন্ত্রীর মহাসমারোহে ফুলেল সংবর্ধনা অনু্ষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯

  • Facebook Share
নওগাঁয় খাদ্যমন্ত্রীর মহাসমারোহে ফুলেল সংবর্ধনা অনু্ষ্ঠিত


মেহেদী হাসান বান্না,ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় পৌর অাওয়ামীলীগের উদ্যেগে অায়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এম.পি) বলেছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালম্ক্তু এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। তার কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ক্ষুধা মুক্ত, দারিদ্রমুক্ত এবং সুস্থ্য জাতি গঠনের মধ্যে দিয়ে বিশ্বে একটি উন্নত দেশ গঠনের যে ভিশন সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এক্ষেত্রে সকলকে এক হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সব চেয়ে বড় অস্ত্র হচ্ছে সততা। সততার সাথে নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা দেশের উল্লখযোগ্য এই খাদ্য সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি অাজ মঙ্গলবার বিকাল ৪টায় নওগাঁ সার্কিট হাউসে খাদ্য বিভাগের রাজশাহী বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেছেন।
বাজারে চালের সামান্য মুল্য বৃদ্ধ সম্পর্কে তিনি বলেছেন নির্বাচনে কয়েকদিন যানবাহন বন্ধ থাকায় এবং কুয়াশার কারনে কয়েকদিন বিশেষ করে চালের দাম দু’এক টাকা বেড়েছিল। কিন্তু সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ার কারনে বর্তমানে ধান চালের দাম স্থিতিশীল রয়েছে। চালসহ খাদ্যশষ্যের বাজার যাতে স্থায়ীভাবে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একটি করে এবং ঢাকায় পৃথক ৪টি তদারকি টীম গঠন করা হয়েছে।

তিনি খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন খাদ্য শষ্য সংগ্রহ করতে কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের যাতে হয়রানীর শিকরা না হতে হয় সেদিকে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। তিনি সকলকে একসাথে কাজ করে আমাদের যে ভিশন তা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ উজ্জল করার তাগিদ দেন।

এক্ষেত্রে তিনি উল্লেখ করেন খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। চালের দাম দু’টাকা বৃদ্ধি পেলেও দোষ আবার দু’টাকা কমে গেলেও দোষ।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মত বিনিময়সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুখ এবং খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক আরিফুর রহমান অপু, রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা মুনিজ্জামান, নওগাঁ’র পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, নওগাঁ জেলা খাদ্য কর্মকর্তা কামাল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্যগুদাম সমুহের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বানিজ্য মন্ত্রী মরহুম জননেতা আব্দুল জলিলের কবর জিয়ারত করে সান্তাহার সাইলো এবং সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরে তিনি নওগাঁ নওযোয়ান মাঠে পৌর আওয়ামীলীগ আয়োজিত এক সম্বর্ধনাসভায় যোগদান করেন। পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়াপন ছেকার আহম্দে শিষান সম্বর্ধনাসভায় সভাপতিত্ব করেন। আওয়ামীলীগ, বিভিন্ন অংগ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

খাদ্যমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার এই প্রথম নওগাঁ আসেন। বগুড়া জেলার আদমদিঘী থেকে নওগাঁসহ তাঁর সংসদীয় এলাকা পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার হাজার নেতাকর্মী তাঁকে সম্বর্ধনা দিয়ে নওগাঁ নিয়ে আসেন।