২৩, জানুয়ারী, ২০২১, শনিবার | | ৯ জমাদিউস সানি ১৪৪২

কিশোরগঞ্জে প্রাথমিকের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯

  • Facebook Share
কিশোরগঞ্জে প্রাথমিকের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

রিহাত ইসলাম-কিশোরগঞ্জ সদরপ্রতিনিধি:  বিশ্বজুড়ে রক্তপাতের গভীর ক্ষত, আমরা নিলাম রক্তদানের মহান ব্রত’ এ স্লোগানে মুর্মূষু রোগিকে রক্তদানে উৎসাহী করে তুলতে কটিয়াদী রক্তদান সমিতি এবার প্রাথমিকে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করেছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মুকসেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল এই ক্যাম্পেইন উদ্বোধন করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের জন্য একটি দোলনার উদ্বোধন করেন এবং শিশুদের মাঝে বিস্কিট বিতরণসহ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা নাজনীন মিষ্টির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের মহাসচিব আবদুর রহমান রুমী, ইনকাম ট্যাক্স এডভাইজার ও জনকণ্ঠের সাংবাদিক মাজহার মান্না, সমাজসেবক শাহাবুদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, শিক্ষকম-লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইনে বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তের অভাবে অনেক মুমূর্ষু রোগির মৃত্যু ঘটেছে। এ থেকে পরিত্রাণের জন্য কটিয়াদী রক্তদান সমিতি স্বেচ্ছায় সবাইকে রক্তদানে আগ্রহী করে তোলার যে ব্রত নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

সংগঠনটি গত সাত বছর ধরে এ সেবাদান কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতে সক্রিয় থেকে আরো বেশি যাতে মানুষের উপকার করতে পারে, সে লক্ষ্যে সবাইকে রক্তদানে মানবিক হওয়ার আহ্বান জানানো হয়।