আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃবিশেষ প্রতিনিধি। মৌলভীবাজার। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহম্মদ(২২)এর বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন ওই ছাত্রীর বাবা ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন ছাত্রীর বাবা ইকবাল আহম্মদ। স্কুল ছাত্রী বালীগাঁও গ্রামের ইকবাল আহম্মদের মেয়ে।সে কমলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ।
হাসান আহম্মদ কমলগঞ্জ উপজেলার বাল্লারপাড় গ্রামের আব্দুর রকিব এর ছেলে।
কমলগঞ্জ থানার এসআই আনিছুর রহমান জানান,গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্কুল ছাত্রী বাড়ী যাবার পথে ভানুগাছ রোড থেকে হাসান এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী থাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ইকবাল আহম্মদ বাদি হয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহম্মদকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।