১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

চৌগাছা সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গোলাম কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই ইন্তেকাল করেছেন

আপডেট: আগস্ট ৩১, ২০১৯

  • Facebook Share
চৌগাছা সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গোলাম কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই ইন্তেকাল করেছেন

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গোলাম কিবরিয়া কর্মরত অবস্থায় হাসপতালে হৃদরোগে আক্রান্ত হয়ে জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গোলাম কিবরিয়া সাহেব আজ সকালে হাসপাতালেই কর্মরত অবস্থায় ছিলেন। হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সেখান থেকে কর্মরত হাসপাতালের জরুরী বিভাগে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে কার্ডিওলজিস্ট ডাঃ খন্দকার রফিকুজ্জামান তাকে চিকিৎসা দেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস তিনি ১১ টা ৩০ মিনিটে জরুরী বিভাগে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। 
আরও জানা যায় তার স্ত্রী সামছুন্নাহার একই সরকারি হাসপাতালে নার্সিং সুপারভাইজার হিসাবে কর্মরত আছেন। নিহত গোলাম কিবরিয়ার গ্রামের বাড়ি যশোর সদরের সাতমাইল-তিরেরহাট। তার রেখে যাওয়া একমাত্র ছেলে মেডিকেলের ছাত্র।