আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯

আপডেট:

জয় চন্দ্র ঘোষ নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম অমর চন্দ্র ঘোষ। তার বাড়ি দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ ইউনিয়নের বরকামতা গ্রামে।বুধবার দুপুরে উপজেলার বরকামতা কালিমন্দিরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।জয় চন্দ্র ঘোষ (৯ জানুয়ারি) সকাল হতে নিখোঁজ বলে জানা যায়। নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় গত ১৪ জানুয়ারি দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরী করা হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আনোয়ার জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।