আপডেট: মার্চ ১৩, ২০১৯

আপডেট:

মো. আসিক প্রামানিক: গাইবান্ধার পলাশবাড়িতে “প্রাথমিক শিক্ষার দিপ্তী উন্নত জীবনের ভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ১৩ মার্চ সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহিল শাফী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবীর সুমন, প্রেসকাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু প্রমুখ।