১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

কুষ্টিয়া ইবি থানায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯

  • Facebook Share
কুষ্টিয়া ইবি থানায় মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

মোঃ রাকিবুল ইসলাম কুষ্টিয়াজেলা প্রতিনিধি : কুষ্টিয়া ইবি থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক। ইবি থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইবি থানাধীন হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রাম থেকে রিয়াজুলের ছেলে আকরাম (২০) ও একই এলাকার শওকত মোল্লার ছেলে বকুল মোল্লা (২৮) কে ইয়াবাসহ আটক করা হয়। অপর আরেকটি অভিযানে উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে সাঈদ মন্ডল (৩১) ও ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের তক্কেল সরদারের ছেলে তরিকুল ইসলাম (২৭)কে গাজা সহ আটক করা হয়।
ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত, পিপিএম স্যারের নির্দেশে ইবি থানা এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই মাদক বিরোধী অভিযান চলছে। তিনি আরো জানান, যতক্ষণ পর্যন্ত ইবি থানা এলাকা মাদক মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।এদিকে মাদকবিরোধী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ এলাকার সুধীজনেরা।