আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৯

আপডেট:

মাহবুবুর রহমান, টঙ্গী : টঙ্গীর আল নূর একাডেমী এন্ড হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা তালির সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে টঙ্গীর আল নূর একাডেমী এন্ড হাইস্কুল মাঠে বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক আলহাজ¦ মো: কাদির খানের সভাপতিত্বে এবং আল নূর একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: নূরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগ ও টঙ্গী পশ্চিম থানার যুবলীগ নেতা মো: বিল্লাল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিক মো: মাহবুবুর রহমান জিলানী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো: ইয়ার কান, আইন সহায়তা কেন্দ্র উপদেষ্টা মীর্জা মো: রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফিরোজ খান, জহির খান, মহর খান, মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো: কাউসার আহমেদ, মো: রায়হান, মো: ইকবাল হোসেন, মো: রনি হোসেন, মো: ইমরান, মোছা: শ্যামলী, লিজা আক্তার, রিক্তা, কল্পনা, তানিয়া প্রমুখ।