২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

ঘোড়াঘাটে অষ্টম শ্রেণীর কিশোরী ধর্ষিত

আপডেট: জানুয়ারি ১৮, ২০১৯

  • Facebook Share
ঘোড়াঘাটে অষ্টম শ্রেণীর কিশোরী ধর্ষিত

জাকিরুল ইসলাম,বিরামপুর দিনাজপুর,প্রতিনিধিঃদিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের অষ্টম শ্রেনীর ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা উপজেলার রামেশ্বরপুর গ্রামের নুর হোসেনের কিশোরী কন্যা। ভোরে বাড়ির পাশে ১টি বাগানে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কশিগাড়ি গ্রামের নজরুল ইসলামের পুত্র মোঃ সাহানশা (১৬) ওৎ পেতে থেকে ওই কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনা স্হলে এলে ধর্ষক সাহানশা পালিয়ে যায়। এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেছে।ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক কে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত ধর্ষক গ্রেফতার হননি।