আপডেট: জানুয়ারি ১৬, ২০১৯

আপডেট:

মোঃ আহসান হাবিব (বাপ্পি) পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি::জয়পুরাহাটের পাঁচবিবি উপজেলার মাকুল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে বাড়িতে আগুনে ঘরসহ মাইক্রোবাস পুড়ে ভষ্মিভূত হয়েছে।মাইক্রোবাসের মালিক মাকুল গ্রামের ইউনুস আলীর পুত্র ইয়াকুব আলীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ৩টায় ঘরে আলো দেখতে পেয়ে বাড়ির লোকজন তড়িঘরি করে উঠে আগুন দেখতে পায়। আগুন দেখে তারা আত্মচিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষণে ইয়াকুবের মাইক্রোবাস (রাজ মেট্রো-১১-০০৮৭) সহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এলাকাবাসী আরো জানান ইয়াকুব আলীর সংসার নিয়ে দীর্ঘদিন থেকে দন্দ্ব চলে আসছে। এর কারণে এ ঘটনাটি ঘটতে পারে।