আপডেট: জানুয়ারি ২০, ২০১৯

আপডেট:

নাফিউজ্জামান শাওন কাউখালী প্রতিনিধি : পিরোজপুর এর কাউখালীতে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। প্রার্থীরা গণসংযোগ শুরু করেছে। কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে জনসমর্থনে শীর্ষে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য গণসংযোগ ও প্রচারনা চালাচ্ছেন গরীব দুঃখী মানুষের প্রাণের ব্যক্তিত্ব পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক ও তরুন নেতৃত্ব মোঃ মৃদুল আহম্মেদ সুমন। সততা ও যোগ্যতার বিচারে কাউখালী উপজেলার কৃতি সন্তান গণমানুষের প্রাণের প্রিয় মুখ, যিনি পরোপকারী, কাউখালী উপজেলার সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন। সেই মহান ব্যক্তিত্ব মোঃ মৃদুল আহম্মেদ সুমনকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখার জন্য দাবী জানিয়েছে কাউখালী উপজেলার সকল সাধারন জনগণ। তিনি কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী উপজেলার ৫টি ইউনিয়নের সাধারণ জনগণ। সেই লক্ষ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে এবং হাট বাজারসহ সবখানে গরীব দুঃখী মানুষের প্রাণের ব্যক্তিত্ব মোঃ মৃদুল আহম্মেদ সুমন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারন জনগণ তাকে ব্যাপক সমর্থন দিচ্ছে।