আপডেট: জানুয়ারি ২১, ২০১৯

আপডেট:

সিরাজগঞ্জ সদর প্রতিনিধি কাব্য বকুল: সিরাজগঞ্জের সয়দাবাদে বৃদ্ধদের ডিজিটাল উপায়ে ভাতা প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভার আয়োজন করেন উপজেলা সমাজসেবা কার্যালয় সদর সিরাজগঞ্জ । এই সভার মূল আলোচনার বিষয় ছিল বৃদ্ধদের ভাতা আর ব্যাংক থেকে নয় এখন হাতের নাগালে ইউনিয়ন পরিষদ থেকে টাকা উঠানো সম্ভব । এখন ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে সকল প্রকার ভাতার টাকা উঠানো সম্ভব। উক্ত অবহিতকরণ সভা উপস্থিত ছিলেন ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নবীদুল ইসলাম সাহেব। সমাজ সেবা কর্মকর্তা জনাবা আমিনা খাতুন কনা, সহ আরো অনেকেই।