২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

মহাসড়কে ধূলায় ধূসর হয়ে যাতায়াতকারী ও স্থানীয়রা ভোগান্তির শিকার

আপডেট: জানুয়ারি ২১, ২০১৯

  • Facebook Share
মহাসড়কে ধূলায় ধূসর হয়ে যাতায়াতকারী ও স্থানীয়রা ভোগান্তির শিকার

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের উপ-
শহর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ইটের
সলিং থাকার পুরো এলাকা ধূলায় ধূসর। ফলে
মহাসড়কে যাতায়াতকারী ও স্থানীয়রা চরম
ভোগান্তির শিকার হচ্ছেন। বাড়ছে
বায়ুবাহিত রোগ। মহাসড়কে ইটের সলিং ধূলা
সৃষ্টির প্রধান কারণ বলে দীর্ঘদিন যাবত এ
অবস্থার জন্য সড়ক ও জনপথ বিভাগের
গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা।
উত্তরবঙ্গ ও ময়মনসিংহ সহ দেশের ২৩ জেলার
যানবাহন চলাচল করে থাকে ওই মহাসড়ক দিয়ে।
যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে
প্রতিদিন গড়ে প্রায় ১৫ হাজার যানবাহন
চলাচল করে। এছাড়া বাসস্ট্যান্ডের অদূরে
এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ, সরকারি
প্রাথমিক বিদ্যালয়, এলেঙ্গা বালিকা উচ্চ
বিদ্যালয়, বালক উচ্চ বিদ্যালয়, হাইওয়ে পুলিশ
ফাঁড়ি, বৃহত্তর বাজার, ব্যাংক ও বীমা অফিস,
বেসরকারি হাসপাতাল ও শিক্ষা
প্রতিষ্ঠানসহ জনসেবামূলক প্রতিষ্ঠান রয়েছে।
এতে এলেঙ্গা বাসস্ট্যান্ড দিয়ে প্রতিদিন
লক্ষাধিক মানুষ নিয়মিত যাতায়াত করে
থাকেন।
এলেঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ধূলার
কারণে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব
পাশের মানুষ দেখা যায় না। বাসস্ট্যান্ডের
দু’পাশের দোকানগুলো ধূলায় ধূসর রঙ ধারণ
করেছে। বাসের জন্য অপেক্ষমান দাঁড়ানো
যাত্রীরা মুখে কাপড় দিয়ে ধূলা থেকে রক্ষার
চেষ্টা করছেন। এলেঙ্গা বাসস্ট্যান্ডের
হোটেল ও দোকানগুলোর খাবারের উপর ধূলার
আস্তরণ পড়েছে।
টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজে
অনার্স পড়ুয়া লোকমান হোসেন নামে এক
ছাত্র বলেন, আমাকে কলেজে যাওয়ার জন্য
এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাসে উঠতে হয়।
বাসস্ট্যান্ডে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলে
পড়নের পোশাকে আর কলেজে যাওয়ার পরিবেশ
থাকেনা। ধূলায় সারা শরীর নষ্ট হয়ে যায়।
এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাতায়াতকারী
চাকরিজীবীরাও একই ধরণের মন্তব্য করে বলেন,
যে কাপড় পড়ে বের হই, সেটা পড়ে অফিস করতে
লজ্জা করে। ধূলায় পোশাক নষ্ট হওয়ায় এই সড়ক
দিয়ে যাতায়াতকারীরা আত্মীয়-স্বজনের
বাসা-বাড়িতে যেতে বিব্রতবোধ করেন।
বাসস্ট্যান্ডের একাধিক ব্যবসায়ী বলেন, ধূলার
কারণে আমাদের দোকানে ক্রেতা কম আসে
এবং কেনাবেচা কম হয়। এদিকে ধূলা মাড়িয়ে
যাতায়াতকারী এ এলাকার শিশু-বৃদ্ধসহ
সাধারণ মানুষের মধ্যে দেখা দিচ্ছে বিভিন্ন
রকম বায়ু বাহিত রোগ।