আপডেট: জানুয়ারি ৪, ২০১৯

আপডেট:

মিশকাতুর রহমান (রিপন), রানীনগর (নওগাঁ) প্রতিনিধি ঃ
শিশু মানেই মায়ের কোলে আকাশের চাঁদ। যে চাঁদ শত মিটার দূরে থেকেও এই পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। সেই আলোর চেয়ে দামী মায়ের কোলের চাঁদটা। কেননা আগামী দিনের ভবিষ্যৎ তাঁরই। তাই তাদের সুস্থতা একান্ত প্রয়োজন এই সমাজের জন্য, এই পৃথিবীর জন্য, এই জাতির জন্য।
শিশুদের সুস্থতার জন্য সময়মতো টিকা দেয়া অত্যন্ত প্রয়োজনীয়।তানাহলে শিশুকে নানা ও রোগ-ব্যাধীর সম্মুখীন হতে হয়। শিশুদের মেধা বিকাশ, স্বাস্থ্যহানি এমনকি মৃত্যুর মতো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
শিশু জন্মের পর পর বিসিজি টিকা দিতে হবে। ৬ সপ্তাহেপেন্টাভ্যালেন্ট,বিত্তপিভি,আইপিডি(ফ্রাকশনাল) দিতে হবে। ১০ সপ্তাহে পেন্টাভ্যালেন্ট,বিত্তপিভি,পিসিভি দিতে হবে। ১৪ সপ্তাহেপেন্টাভ্যালেন্ট,বিত্তপিভি,আইপিভি,পিসিভি দিতে হবে। ৯ ও ১৫ মাসে এমআর টিকা দিতে হবে। মনে রাখবেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।