২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

জামালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা চৌধুরী

আপডেট: জানুয়ারি ২৪, ২০১৯

  • Facebook Share
জামালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা চৌধুরী

মেহেদী হাসান জামালপুর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ ও উৎসব শেষ হতে না হতেই দ্বিতীয় বারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে ইসি। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেব্রিয়ারী মাসের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল প্রকাশ হতে পারে । এবং দেশের প্রায় ৫শ উপজেলায় মার্চের মধ্যে ধাপে ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।এবার উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন জামালপুর পৌর মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরা চৌধুরী।
এই প্রতিবেদককে মনিরা চৌধুরী জানান, জামালপুরে সকল উন্নয়নের পাশাপাশি নারীদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নারী বান্ধব সরকারের যে উন্নয়নের বন্যা বয়ে চলেছে তা এই এলাকার নারীদের সংযুক্ত করে বেশি সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখবেন। রাজনীতি করার কারণে, নারীদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তাই কিভাবে তাদের উন্নতি করা যায় এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আমার আছে । এছাড়াও সাধারণ মানুষের কাছে গিয়ে উপকার করতে পারলে নিজেরও ভীষণ আনন্দ লাগে।তিনি আরো বলেন, আগামীতে জামালপুর জেলা আওয়ামীলীগের দলীয় সভায় এ প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং জামালপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের ব্যপারটি তুলে ধরবেন। এবার নির্বাচনে বর্তমান প্রতিযোগি প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে হারানোর সব যোগ্যতা আমার আছে । তাই যদি দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ । এছাড়াও সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।