৭, এপ্রিল, ২০১৯, রোববার | | ১ শা'বান ১৪৪০

লালমনিরহাটে এক স্কুল ছাত্রী গলায় রশি পেচিয়ে আত্নহত্যা যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কালিহাতী কৃতি সন্তান হালিম ইন্জিনিয়ার ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি নির্বাচিত হলেন লালমনিরহাটের বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালুর দাবীতে সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত কবিতা ফিরে পেতে চাই -আরিফ তালতলীর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রেড ভীম ভেঙ্গে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মানসুরা বেগম নিহত, আহত ৬ ফুলবাড়ীয়ায় আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্ঠা ঝিনাইদহের সাধুহাটির বোড়াই নতুন পশুর হাট ৫০০ গরু ৩০০ ছাগল বিক্রি দিয়ে শুরু

সুস্থ সংস্কৃতি বিকাশেই পারে অপসংস্কৃতি রোধ করতে

আপডেট: জানুয়ারি ২৪, ২০১৯

  • Facebook Share
সুস্থ সংস্কৃতি বিকাশেই পারে অপসংস্কৃতি রোধ করতে


সংস্কৃতির নামে অপসংস্কৃতি আজ চারিদিকে সয়লাভ। অপসংস্কৃতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমাদের স্বকীয়তায় চরম আঘাত হানছে। চলমান অসুস্থ সংস্কৃতি আমাদের প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করছে। অনৈতিক কাজে ঢেলে দিচ্ছে নতুন প্রজন্মকে। তাই সুস্থ সংস্কৃতি বিকাশের বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির বিকাশই পারে নতুন প্রজন্মকে বাঁচাতে-বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি শাখার আবাসিক শাখার ব্যবস্থাপনায় মাদরাসা অডিটরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এ মন্তব্য করেন।
সহকারি শিক্ষক মোজাম্মেল হোসাইন পাটোয়ারির পরিচালনা ও প্রিন্সিপ্যাল রশিদ আহমদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের সহ অর্থ সম্পাদক ও ভুজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক জনাব এস এম মুস্তফা আমিন মানিক।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী বোর্ড সদস্য জনাব মহিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর জনাব মো মোস্তফা কামাল,ভাইস-প্রিন্সিপ্যাল জনাব মুজিবুল হক, কো-অর্ডিেনেটর জনাব জনাব নুর ইসলাম জুয়েল,সহকারি শিক্ষক জনাব হাফেজ খোবাইব, হাফেজ বেলাল উদ্দিন, মাওলানা জাকির হোসাইন,মাওলানা বেলাল উদ্দিন,মাওলানা ইসমাঈল হোসেন, হাসানুল আমিন, আব্দুল গনি,ফজলুল করিম সিদ্দিকী সহ সম্মানিত শিক্ষক মন্ডলি।
অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রকিযোগিতায় অংশগ্রহণ করে। কুরআনা তেলাওয়াত, ইসলামি সংগিত,আজান সহ কয়েকটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মানিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।


আরও পড়ুন